1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে বিএনপির কর্মী সমর্থকের দু'গ্রুপের সংঘর্ষ- আহত-৩ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে বিএনপির কর্মী সমর্থকের দু'গ্রুপের সংঘর্ষ- আহত-৩ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুমকিতে বিএনপির কর্মী সমর্থকের দু’গ্রুপের সংঘর্ষ- আহত-৩

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৩ বার পঠিত
Spread the love

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় বিএনপির ভাইস- চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরীর কর্মী সমর্থকের দু’গ্রুপের সংঘর্ষে ৩জন আহত হয়েছে। গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারী) সকাল সারে দশটায় পবিপ্রবি ক্যাম্পাসের মুক্ত বাংলা চত্ত্বরে এ হামলা সংঘর্ষের ঘটনাটি ঘটে।

ক্যাম্পাস সুত্রে জানাযায়, আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয় দিবসের এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় যোগদিতে আলতাফ হোসেন চৌধুরী পবিপ্রবির ক্যাম্পাসে আসেন। এসময় আলতাফ হোসেন চৌধুরীকে তার অনুগত কর্মী-সমর্থকরা জসিম উদ্দিন হাওলাদার, ইব্রাহিম খলিল, মতিউর রহমান দিপুর নেতৃত্বে মুক্তবাংলা চত্ত্বরে স্বাগত জানাতে জমায়েত হয়। এ অনুষ্ঠানে দাওয়াত না করায় আনোয়ার হোসেন হাওলাদারের নেতৃত্বে বেল্লাল, রাসেল, বাবুলসহ ১০/১৫ জনের একটি গ্রুপ হামলা করলে দু’গ্রুপে সংঘর্ষ হয়। সংঘর্ষে উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম, বিএনপি নেতা জসিমউদদীন হাওলাদার, মতিউর রহমান দিপু গুরুতর জখম হয়। আহতদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ইব্রাহিমের অবস্থা অবনতি হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এঘটনায় মতিউর রহমান দিপু বাদি হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযুক্ত বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার কারণে অনাকাঙ্খিত সহিংসতার ঘটনাটি ঘটেছে। উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান বলেন, আলতাফ হোসেন চৌধুরীর পবিপ্রবির ক্যাম্পাসে আগমন সম্পর্কে আমরা (উপজেলা বিএনপি) কিছুই জানিনা। হামলা সংঘর্ষের ঘটনাটি অনাকাঙ্খিত ও দুঃখজনক।

কেন্দ্রীয় বিএনপির ভাইস- চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরী সংঘর্ষের ঘটনাটিকে অনাকাঙ্খিত অনভিপ্রেত দুঃখ জনক আখ্যায়িত করে বলেন, তদন্ত হচ্ছে, অভিযুক্তদের শাস্তি পেতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন