1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে বিজয় দিবসে জুতা পরে শ্রদ্ধাঞ্জলি সংবাদকর্মীদের অনুষ্ঠান বর্জণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে বিজয় দিবসে জুতা পরে শ্রদ্ধাঞ্জলি সংবাদকর্মীদের অনুষ্ঠান বর্জণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুমকিতে বিজয় দিবসে জুতা পরে শ্রদ্ধাঞ্জলি সংবাদকর্মীদের অনুষ্ঠান বর্জণ

পটুয়াখালী প্রতিনিধি:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২১৭ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি:

দুমকিতে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে শহীদ মিনারে জুতা পরেই শ্রদ্ধা নিবেদনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। এ নিয়ে প্রতিবাদ জানিয়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠান বর্জণের ঘোষণা দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজিত বিজয় দিবসের মূল অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। দুমকি প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন ও প্রেসক্লাব দুমকির সভাপতি মো. দেলোয়ার হোসেন নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানার কাছে বিষয়টির নিন্দা জানান।

এর আগে ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দুমকিতে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা বীর শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসটি উপলক্ষে কুচকাওয়াজ, শিক্ষার্থীদের ডিসপ্লে, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি মসজিদে দোয়া, মন্দিরে বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন