1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে বৃদ্ধাকে ধর্ষণ ও শাসরোধে হত্যা, ঘাতক গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে বৃদ্ধাকে ধর্ষণ ও শাসরোধে হত্যা, ঘাতক গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

দুমকিতে বৃদ্ধাকে ধর্ষণ ও শাসরোধে হত্যা, ঘাতক গ্রেফতার

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি॥
  • প্রকাশিত : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২২৩ বার পঠিত
Spread the love

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি॥

 

পটুয়াখালীর দুমকিতে এক বৃদ্ধাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় মনির হোসেন(৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গত শনিবার (১৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত আলী আকবর খার বাড়িতে পিয়ারা বেগম (৮০) নামের বৃদ্ধাকে ধর্ষণ শেষে শাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। অপর দিকে স্থানীয়দের সহায়তায় ধর্ষক মনির মিরা (৪৫)কে গ্রেফতার করেছে। গ্রেফতার মনির মিরা শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা হোচেন মিরার নেশাসক্ত বখাটে ছেলে। চুরি, ছিুনতাইসহ নানা অপরাধ কর্মকান্ডে জড়িত বলে অভিযোগ স্থানীয়দের। এব্যাপারে দুমকি থানায় মামলা দায়ের প্রক্রিধীণ আছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জনৈক হোচেন মিরার নেশাসক্ত বখাটে ছেলে মনির মিরা (৪৫) শনিবার রাত ৩টার দিকে প্রতিবেশী মৃত আলী আকবর খার বিধবা স্ত্রী পিয়ারা বেগমের বসত:ঘরে ঢুকে জোড়পূর্বক ধর্ষণ করে। এসময় ডাকচিৎকার দিলে গলাটিপে হত্যা করে দৌড়ে পালিয়ে যায়। বাড়ির ও প্রতিবেশী লোকজন ছুটে এসে পিয়ারার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রবিরার সকালে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় এবং স্থানীয়দের সহায়তায় ঘাতক মনির মিরাকে আটক করতে সমর্থ হয়। ধৃত আসামি মনির মিরা থানা হাজতে রয়েছে।

 

দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় মামলা দায়ের প্রক্রিধীন আছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন