1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড বাড়ি ঘর, চলন্ত মাহেন্দ্রায় গাছ পড়ে ২জন আহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড বাড়ি ঘর, চলন্ত মাহেন্দ্রায় গাছ পড়ে ২জন আহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুমকিতে বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড বাড়ি ঘর, চলন্ত মাহেন্দ্রায় গাছ পড়ে ২জন আহত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৯৯ বার পঠিত
Spread the love

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী জেলার দুমকিতে আকস্মিক বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে প্রায় অর্ধশত বাড়িঘর, লেবুখালী – বাউফল সড়কে রাজাখালী নামক স্থানে যাত্রীবাহী মাহেন্দ্রের উপর গাছ পরে ২ জন আহত হয়।

সোমবার দুপুরে উপজেলার রাজাখালী ও চরবয়ড়া এলাকার উপর দিয়ে আকস্মিক কাল বৈশাখী ঝড় বয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায় সোমবার দুপুর দুইটার দিকে আকস্মিক ঝড় শুরু হয়। রাজাখালী ফার্মগেট এলাকায় বগা থেকে আসা যাত্রীবাহী মাহেন্দ্রার উপর একটি বড় রেইনট্রি গাছ উপরে পড়ে যাত্রী সহ মাহেন্দ্রা গাড়িটিকে চাপা দেয়।
ড্রাইভার হানিফ হাওলাদার (৩৫) গাড়ি থেকে নেমে যেতে পারলেও মাহেন্দ্রায় থাকা আতিকুর রহমান (৪২), গোলাম সরোয়ার(৩৬) নামে দুইজন যাত্রী আটকা পড়ে। স্থানীয়দের সহায়তায় আহতের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তারা হাসপাতাল ত্যাগ করেন। পটুয়াখালী জেলা শহর থেকে আসা ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় রাস্তার উপর পড়ে থাকা গাছটি সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়। ঝড়ে রাজাখালী ও চরবয়রা গ্রামের প্রায় অর্ধশত বাড়িঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় রাস্তার উপর পড়ে থাকা গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন