1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টা গাভীসহ গোয়ালঘর ভষ্মীভুত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টা গাভীসহ গোয়ালঘর ভষ্মীভুত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুমকিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টা গাভীসহ গোয়ালঘর ভষ্মীভুত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • প্রকাশিত : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৩৮ বার পঠিত
Spread the love

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

পটুয়াখালীর দুমকিতে ভয়াবহ অগ্নিকান্ডে এক কৃষকের ৪টা গাভীসহ গোয়ালঘর পুড়ে অন্ততঃ ৬লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার গভীর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সোহরাব মৃধার ছেলে মোঃ শামিম মৃধার গোয়াল ঘরে এ অগ্নিকাÐের ঘটনাটি ঘটেছে।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী স‚ত্রে জানা যায়, রাত ২টার দিকে শামিম মৃধার সেমি-পাকা গোয়াল ঘরের টিনের চালাসহ চার পাশের বেড়া, কাঠের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে এবং ভিতরে ৪টি গরু পুড়ে মারা গেছে। এর মধ্যে ২টি গাভীন ও ২টি বড় গরু ছিল। অপর পাশে আরো ৩টি বাচ্চা গরু অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রতিবেশী ছালাম সিকদার জানান, ডাক চিৎকারের শব্দ পেয়ে রাত ২টার দিকে এলাকার লোকজন ঘটনা স্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করেন । কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে । গোয়াল ঘর থেকে ৩টি বাছুর বের করি এবং ৪টি গরু জ্বলন্ত আগুনে পুড়ে মারা যায়। শামিম মৃধা বলেন, কিভাবে আগুন লেগেছে তা বলতে পারিনা। গরুর ডাক চিৎকার শুনে বড়ে ভাই হানিফ মৃধাকে ডেকে উঠাই এবং বাহিরে এসে দেখি আমার গোয়াল ঘরে আগুন জ্বলছে। ৭টি গরুর মধ্যে ৪টি বড় গরু মারা গেছে। অপর ৩টি বাছুরও পুড়ে গুরতর আহত হয়েছে। এই মুহ‚র্তে বলতে পারছি না কিভাবে আগুন লেগেছে। অগ্নিকান্ডে আমি সর্বশান্ত হয়ে গেছি। গরু ও ঘরসহ প্রায় ৬লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দুমকি থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ সজীব হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি এবং প্রাথমিক তদন্তের কাজ শেষ করেছি। তবে আগুনের স‚ত্রপাত তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। দুমকি থানার অফিসার্স ইনচার্জ জাকির হোসেন বলেন খবর পেয়ে তাৎক্ষিক পুলিশ পাঠিয়েছি, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন