1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে মরা গরুর মাংস বিক্রির দায়ে দু‘জনকে অর্থদন্ড - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে মরা গরুর মাংস বিক্রির দায়ে দু‘জনকে অর্থদন্ড - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুমকিতে মরা গরুর মাংস বিক্রির দায়ে দু‘জনকে অর্থদন্ড

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি॥
  • প্রকাশিত : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২২৩ বার পঠিত
Spread the love

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি॥

 

পটুয়াখালীর দুমকিতে মরা গরু জবাই করে মাংস বিক্রির দায়ে মেসার্স বিসমিল্লাহ গোস্তঘর ও গরুর প্রকৃত মালিককে ১০হাজার করে মোট ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলা শহরের ন‚তন বাজার এলাকার এ ঘটনাটি ঘটেছে।

 

প্রত্যক্ষদর্শী স‚ত্রে জানাযায়, শহরের ন‚তন বাজার এলাকার মেসার্স বিসমিল্লাহ গোস্তঘরে মাংস বিক্রির জন্য প্রতিদিনের ন্যায় একটি মরা গরু জবাই করতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় জনতা। টের পেয়ে দোকানের মালিক রনি মৃধা কৌশলে পালিয়ে যায়। পুলিশ এসে দোকানের কর্মচারি জাহিদুল ইসলাম(২৫)কে আটক এবং জবাইকৃত মরা গরুর পচনধরা চামড়াসহ মাংস জব্দ করে। সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি মেজিষ্ট্রেট আবুজর মো: এজাজুল হক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচার বসিয়ে দোকান মালিকের পক্ষে কর্মচারি মো: জাহিদুল ইসলাম ও গরুটির প্রকৃত মালিক (বিক্রেতা) মো: রুস্তম আলীকে ১০হাজার করে মোট ২০হাজার টাকা জরিমানা করেন।

 

উল্লেখ্য, বিসমিল্লাহ গোস্তঘরের মালিক রনি মৃধার বিরুদ্ধে আগে থেকেই অপেক্ষাকৃত মরা এবং দুর্বল ও রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ রয়েছে। লোকচক্ষুর আড়ালে প্রায়শ:ই সে মরা ও রোগাক্রান্ত গরু জবাই করে চামড়া খসিয়ে দোকানে নিয়ে বিক্রি করে আসছিল। এমন একজন অসাধু মাংস ব্যবসায়িকে ১০হাজার টাকা জরিমানার দন্ড দেয়ায় ক্ষুব্ধ বাজারের ব্যবসায়িসহ সাধারণ মানুষ।
#

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন