1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে মসজিদের ইমামের ৪ গরু লুঠ করলো লেডি সন্ত্রাসী পপি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে মসজিদের ইমামের ৪ গরু লুঠ করলো লেডি সন্ত্রাসী পপি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুমকিতে মসজিদের ইমামের ৪ গরু লুঠ করলো লেডি সন্ত্রাসী পপি

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • প্রকাশিত : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৫৯৬ বার পঠিত
Spread the love

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকিতে প্রকাশ্য দিবালোকে এক মসজিদ খতিবের বাড়ি থেকে ৪টা গরু লুঠের অভিযোগ পাওয়া গেছে। পার্শ্ববর্তি বাউফল উপজেলার বগা ইউনিয়নের মৃত আবদুল করিম হাওলাদারের কন্যা চিহ্নিত সুদ কারবারি লেডি সন্ত্রাসী পপি হাওলাদার (৩৫) ও তার বাহিনীর বিরুদ্ধে জোড়পূর্বক ওই গরু লুটের অভিযোগ ওঠেছে। এব্যাপারে গরুর মালিক মাওলানা আবু সালেহ বাদি হয়ে দুমকি থানায় একটি গরু লুঠের লিখিত অভিযোগ করেছেন।

থানা পুলিশ ও দায়েরকৃত অভিযোগ সূত্রে জানাযায়, গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পার্শ্ববর্তি বাউফল উপজেলার বগা ইউনিয়নের বাসিন্দা মৃত আঃ করিম হাওলাদারের মেয়ে চিহ্নিত সুদ কারবারি পপি আক্তারের নেতৃত্বে তাশমিম, হিরঞ্ছি ফারুক, সোহেল গাজীসহ ৫/৬জনের একটি সন্ত্রাসি বাহিনী চরগরবদি গ্রামের মসজিদের ইমাম ও খতিব আবু সালেহ’র বাড়িতে আকস্মিক তান্ডব চালিয়ে তার গৃহপালিত ২টি বাচ্চাসহ মোট ৪টা গরু জোড়পূর্বক ট্রলারে উঠিয়ে লুঠ করে নিয়ে যায়। এঘটনায় ক্ষতিগ্রস্ত আবু সালেহ বৃহস্পতিবার সন্ধ্যায় দুমকি থানায় অভিযুক্তের বিরুদ্ধে গরু লুঠের অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত পপি হাওলাদারের সাথ মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়ায় কথা বলা সম্ভব হয়নি।

দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন অভিযোগ পেয়ে বাউফল থানা পুলিশের সহায়তায় আজ শুক্রবার অভিযান চালিয়ে লুঠ হওয়া গরু উদ্ধার করে দুমকি থানার পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে অভিযুক্তের কাউকে আটক করা সম্ভব হয়নি।
#

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন