1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে মাল্টা কাওসারের প্রধান সহযোগী মাদক সম্রাট শফিক আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে মাল্টা কাওসারের প্রধান সহযোগী মাদক সম্রাট শফিক আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

দুমকিতে মাল্টা কাওসারের প্রধান সহযোগী মাদক সম্রাট শফিক আটক

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশিত : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২২৫ বার পঠিত
Spread the love

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকিতে কাপ পিরিচ মার্কার প্রার্থী মাল্টা কাওসারের প্রধান সহযোগী ও নির্বাচনে একনিষ্ঠ কর্মী মাদক সম্রাট শফিক খানকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার গ্রামীণ ব্যাংক সড়কের মাল্টা কাওসারের নির্বাচনী কার্যালয় থেকে শফিকুল ইসলাম খাঁনকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বিগত দিনে শফিক খানের নামে একাধিক মাদক মামলা রয়েছে।

এছাড়াও বেশ কিছুদিন আগে তার মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরায় বিষয়টি ভাইরাল হলে সাধারণ মানুষের মাঝে নিন্দা ও প্রচন্ড ক্ষোভের জন্ম হয়। একজন প্রার্থীর প্রধান সহযোগীর এমন কর্মকান্ডে সাধারণ মানুষ বিশেষ করে অভিভাবকদের মাঝে ভয় ও উৎকন্ঠা ছড়িয়ে পরে।

একাধিক সূত্র জানায়, শুধু সেবন না তার বিরুদ্ধে মাদক বিক্রিরও অভিযোগ আছে।

দুমকি থানা (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মোঃ সফির উর রহমান বলেন, শফিকুল ইসলামের বিরুদ্ধে জি আর ৫৭/২০ মাদক মামলার ওরেন্ট থাকায় তাকে আটক করা হয়েছে। বুধবার সকালে তাকে পটুয়াখালী কোর্টে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন