1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুমকিতে মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৪৭ বার পঠিত
Spread the love

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর দুমকি উপজেলার আঠার গাছিয়া যুব সমাজের উদ্যোগে মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) বিকালে উৎসবমুখর পরিবেশে উত্তর আঠারোগাছিয়া গ্রামের খেলার মাঠে জমজমাট এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

লেবুখালী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দুমকি উপজেলা শাখার সদস্য সচিব সালাহ উদ্দিন রিপন, প্রেসক্লাব দুমকি’র সাধারন সম্পাদক প্রকৌশলী মোঃ কামাল হোসেন, লেবুখালী ইউপি’র দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমান, লেবুখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আবু সালেহ খোকন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য মুসা ফরাজি, সমাজ সেবক জলিলুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দুমকি উপজেলা শাখার সদস্য সচিব সুমন শরীফ।

উত্তর আঠার গাছিয়া টিভি কাপ মিনি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল ম্যাচে লেবুখালী মানবকল্যান যুব সংগঠন বনাম কার্তিকপাশা ক্রীড়া ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। এতে কার্তিকপাশা ক্রীড়া ক্লাবকে হারিয়ে লেবুখালী মানবকল্যান যুব সংগঠন চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ী চ্যাম্পিয়ান দলের মাঝে প্রথম পুরস্কার ২৪ ইঞ্চি রঙিন এলইডি টিভি ও দ্বিতীয় পুরস্কার একটি মোবাইল সেট প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ বিজয়ীদের হাতে তুলে দেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন