1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে মেয়েকে বখাটের হাত থেকে বাঁচাতে ইউএনওর দ্বারস্থ মা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে মেয়েকে বখাটের হাত থেকে বাঁচাতে ইউএনওর দ্বারস্থ মা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

দুমকিতে মেয়েকে বখাটের হাত থেকে বাঁচাতে ইউএনওর দ্বারস্থ মা

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলায় এক কলেজছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্তের অভিযোগে সাইফুল ইসলাম (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আঃ লতিফ মৃধার মাদকাসক্ত বখাটে ছেলে সাইফুল ইসলাম নিয়মিত কলেজে যাওয়া-আসার পথে ওই ছাত্রীকে পথরোধ করে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। বাড়ির আশপাশ ও গোসলখানার নিকটবর্তী স্থানেও তার উপস্থিতি নিয়ে পরিবার উদ্বেগ প্রকাশ করে। এতে ছাত্রীটি আতঙ্কে দিন কাটাচ্ছে এবং তার স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।ভুক্তভোগীর পরিবার জানায়, অভিযুক্তের উৎপাত বেড়ে যাওয়ায় মেয়েটির লেখাপড়া প্রায় বন্ধ হয়ে গেছে। নিরাপত্তাহীনতায় ভুগে গত ১৪ সেপ্টেম্বর মেয়েটির মা রিনা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেন।

অভিযোগ পাওয়ার পর ইউএনও আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বিষয়টি তদন্তের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেন। পরে সমাজসেবা কর্মকর্তা মো. অলিউর রহমান সরেজমিন তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।ভুক্তভোগীর মা রিনা বেগম অভিযোগ করেন, স্থানীয় শালিস ও থানায় মুচলেকা দেওয়ার পরও সাইফুলের আচরণে পরিবর্তন আসেনি। কিছুদিন বিরতির পর আবারও কুপ্রস্তাব ও হুমকি-ধমকি দেওয়া শুরু করে। এতে পরিবারটি চরম আতঙ্কে রয়েছে।ভুক্তভোগীর পরিবার দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং মেয়েটির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
অভিযুক্ত সাইফুল বলেন, আমি ওই মেয়েকে পছন্দ করতাম কিন্তু কখনও বিরক্ত করেনি। পথ রোধের বিষয় জানতে চাইলে বলেন আমি হেটে গেলেই তারা ডাকাডাকি করে।

প্রতিবেশীদের অভিযোগ, সাইফুল পিতা-মাতার বখাটে-অবাধ্য সন্তান। তার এই কর্মকান্ডে সকলে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ধরনের ঘটনা রোধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন