1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে মোবাইল কোর্টের ওপর হামলার ঘটনায় মামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে মোবাইল কোর্টের ওপর হামলার ঘটনায় মামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুমকিতে মোবাইল কোর্টের ওপর হামলার ঘটনায় মামলা

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি॥
  • প্রকাশিত : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৬৩ বার পঠিত
Spread the love

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে অবৈধ ইটভাটার উচ্ছেদ অভিযানে বাঁধা প্রদান ও হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদি হয়ে গত সোমবার (১৭ মার্চ) ফেমাস ব্রিক্সের মালিক মোঃ কাইয়ুম হাওলাদারসহ ৯জনেরর নাম উল্লেখ ও আরও অজ্ঞাত ৫/৬জনকে আসামি করে সরকারি কাজে বাধা দেয়ার অপরাধে মামলাটি দায়ের করেছেন। মামলার অপর আসামিরা হলেন, চরগরবদি গ্রামের মৃত আমজেদ হাওলাদারের ছেলে আলী আকবর হাওলাদার(৫৭), তার ভাই আবু বক্কর হাওলাদার(৫৫), ফারুক হাওলাদার (৫৩), ইটভাটার ম্যানেজার আবদুর রহিম (৪৫), চরগরবদি গ্রামের জয়নদ্দি হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার(৪৬), তার ভাই জব্বর হাওলাদার(৫৩), একই গ্রামের জব্বর মীরের ছেলে উজ্জল মীর(৩২)। এছাড়াও অজ্ঞাতনামা ৫/৬জন।

দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন মামলা দায়ের নিশ্চিৎ করেছেন। মামলা স‚ত্রে জানাযায়, ঘটনার দিন গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার লোহালিয়া নদী তীরের সন্তোষদি এলাকার ড্রামচিমনির অবৈধ ইটভাটা‘ফেমাস ব্রিক্স গুড়িয়ে দিতে পটুয়াখালীর নির্বাহি মেজিষ্ট্রেট নুরুল আক্তার নিলয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের একটি টিম স্ক্যাভেটর মেশিন নিয়ে ভাটাটির চিমনি চুল্লিসহ আংশিক গুড়িয়ে দেয়। ইটভাটার মালিক ও শ্রমিকসহ অভিযুক্ত আসামিরা উগ্রম‚র্তিতে নির্বাহী মেজিষ্ট্রেট, পুলিশসহ টিমের অন্যান্যদের ওপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ করে সরকারি কাজে বাধাপ্রদান করে। এমন পরিস্থিতিতে অভিযান স্থগিত করতে বাধ্য হন। পরবর্তিতে

নির্বাহি ম্যাজিষ্ট্রেট ন‚রুল আখতার নিলয় বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করলে যথাযথ অনুমোদনের পর জেলা পরিবেশ অধিদপ্তরের পক্ষথেকে অভিযুক্তদের বিরুদ্ধে গত ১৭ মার্চ দুমকি থানায় ফৌজদারি কার্যবিধি ১২৩/৩২৩/১৮৬/১৮৮/৩৫৩/৪২৭/৫০৬ পেনাল কোড ১৮৬০ দঃবিঃ মামলাটি দায়ের করেছেন। (দুমকি থানার মামলা নং ৯ তারিখ ১৭মার্চ ২০২৫)।#

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন