1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে যুবদলের আনন্দ মিছিলে হামলা-সংঘর্ষ: আহত ৫, মোটরসাইকেল ভাঙচুর - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে যুবদলের আনন্দ মিছিলে হামলা-সংঘর্ষ: আহত ৫, মোটরসাইকেল ভাঙচুর - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

দুমকিতে যুবদলের আনন্দ মিছিলে হামলা-সংঘর্ষ: আহত ৫, মোটরসাইকেল ভাঙচুর

পটুয়াখালীপ্রতিনিধি।
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পঠিত
Spread the love
পটুয়াখালীপ্রতিনিধি।
 পটুয়াখালীর দুমকিতে নবগঠিত যুবদলের আনন্দ মিছিলে পদবঞ্চিত নেতা-কর্মীদের হামলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন এবং ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (আজ) বিকেল সাড়ে ৫টার দিকে থানা ব্রিজ এলাকা থেকে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক জাকির হাওলাদারের নেতৃত্বে পদবঞ্চিত শতাধিক নেতা-কর্মী হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বিক্ষিপ্তভাবে হামলা চলতে থাকে। সংঘর্ষে আহতদের মধ্যে সৈয়দ রিয়াদ (৩১), শাকিল জমাদ্দার (২৭) ও আবদুল ওয়াব (৩২) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
এর আগে, নবগঠিত আংশিক কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে পদবঞ্চিতরা ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেন। বুধবার বিকেলে উপজেলা শহরে সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদারের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী এ কর্মসূচিতে অংশ নেন। তারা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে পক্ষপাতমূলকভাবে কমিটি গঠন করা হয়েছে এবং দ্রুত পুনর্গঠনের দাবি জানান।
উল্লেখ্য, সম্প্রতি দুমকি উপজেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে জাকির আলম মিলন এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. জহিদুল ইসলাম রুবেল দায়িত্ব পান। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।
নবগঠিত কমিটির সভাপতি জাকির আলম মিলন অভিযোগ করেন, জেলা বিএনপির প্রভাবেই এ হামলার ঘটনা ঘটেছে। অপরদিকে হামলার পর নতুন বাজার এলাকায় মিষ্টি বিতরণ করেছেন পদবঞ্চিতরা।
দুমকি থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন