1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুমকিতে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল

দুমকি (পটুয়াখালী )প্রতিনিধিঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৬১ বার পঠিত
Spread the love

দুমকি (পটুয়াখালী )প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সালাউদ্দিন রিপন শরীফের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং তদন্ত সাপেক্ষে আদেশ পুর্নবিবেচনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ঢাকা -কুয়াঘাটা মহাসড়কের পায়রা সেতুর টোলপ্লাজার সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে জাতীয়তাবাদী আদর্শের বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন বিএলপি ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক বশির উদ্দিন হাওলাদার, দুমকি উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য মোহাম্মদ সেলিম সিকদার, ছাত্রদল কর্মী খাদিজা আক্তার আশাসহ অন্যান্যরা। বক্তারা বলেন, যুবদল নেতা রিপন শরীফ শতভাগ জাতীয়তাবাদী আদর্শের একজন পরীক্ষীত সৈনিক। তিনি বিগত স্বৈরাচারী আওয়ামীলীগ আমলে দলের জন্য কাজ করতে গিয়ে বারবার কারানির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় দেড় ডজনের অধিক মামলায় তাকে আসামি করা হয়েছে। বিএনপির দুর্দিনে তার ত্যাগ ভোলার মত নয়।তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তাই তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেগুলো অধিক তদন্ত করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য যে, গত ১৮ মার্চ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন