
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে সুদ, ঘুষ-দূর্ণীতিসহ সকল সামাজিক অনাচার প্রতিরোধে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার আংগারিয়া ইউনিয়ন পরিষদ চত্তরে স্থানীয় যুব সমাজের উদ্যেগে এক বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । রেলি শেষে আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র লস্করের সভাপতিত্বে আলোচনা সভায় আঙারিয়া ইউনিয়নের (ভার প্রপ্ত) প্যানেল চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান প্রধান অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ ফলুল হক, দুমকি থানার এস আই শাহাদাতসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি, গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। এবং সভা পরিচালনা করেন এ্যাড রিয়াজুর রহমান খান অরান্য