1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে রাস্তাবিহীন স্থানে কালভার্ট নির্মাণ , ব্যয় ৬৯ লাখ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে রাস্তাবিহীন স্থানে কালভার্ট নির্মাণ , ব্যয় ৬৯ লাখ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুমকিতে রাস্তাবিহীন স্থানে কালভার্ট নির্মাণ , ব্যয় ৬৯ লাখ

পটুয়াখালী প্রতিনিধি॥
  • প্রকাশিত : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১১৯ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি

 

পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানী গ্রামে রাস্তাবিহীন স্থানে পরপর দুইটি বক্স কালভার্ট নির্মাণ হয়েছে। খাল ও নালার ওপর নির্মিত এসব কালভার্ট দিয়ে সাধারণ মানুষের কোনো যাতায়াত নেই। এতে স্থানীয়দের মাঝে প্রশ্ন উঠেছে কার স্বার্থে এ নির্মাণ?

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ২০২২-২০২৩ অর্থবছরে ৬৯লাখ ১৮হাজার টাকা বরাদ্দে আঙ্গারিয়া ইউনিয়নের দুমকি সাতানী গ্রামে কালভার্ট দু‘টি নির্মিত হয়। একটি কালভার্ট নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩৩ লাখ টাকা। ৫০ মিটার দূরে আরেকটি কালভার্ট নির্মাণে খরচ হয়েছে প্রায় ৩৭ লাখ। মোট ব্যয় ৬৯ লাখ ১৮ হাজার টাকা। কাজ বাস্তবায়ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রুকাইয়া ট্রেডার্স। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ডিজাইন না মেনে কাজটি করা হয়েছে।

 

সাতানী গ্রামের বাসিন্দা ইউসুব হাওলাদার ও আবুল বাসার অভিযোগ করেন, স্থানীয় সাবেক এমপি এবিএম রুহুল আমীন হাওলাদারের মসজিদ কমপ্লেক্সের স্বার্থেই নির্মাণ করা হয়েছে এই কালভার্ট। তবে এলাকার কোথাও সড়কের অস্তিত্ব নেই, এমনকি ভবিষ্যতেও রাস্তা তৈরির কোনো পরিকল্পনা নেই।
ঠিকাদার মেহেদী হাসান রোহান জানান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) নির্দেশনায় কাজ করেছেন। অনিয়মের অভিযোগ অস্বীকার করেন তিনি।

 

পিআইও মোহাম্মদ আলী বলেন, স্থানীয় এমপির প্রকল্প হওয়ায় কিছু করার ছিল না। টেন্ডার অনুযায়ী কাজ সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন