1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, প্রেসক্লাবের নিন্দা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, প্রেসক্লাবের নিন্দা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুমকিতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, প্রেসক্লাবের নিন্দা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৭ বার পঠিত
Spread the love

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকিতে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি মো. দেলোয়ার হোসেনকে ঘটনায় সংশ্লিষ্টতা না থাকলেও ষড়যন্ত্রমূলক আসামি করে মামলায় জড়ানোর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংবাদকর্মীরা।

শুক্রবার সকালে প্রেসক্লাব দুমকির সভাকক্ষে এ নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।  প্রেসক্লাব দুমকির সভাপতি মো. হারুন অর রশীদ’র সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, সাংবাদিক নেতা প্রকৌশলী মো: কামাল হোসেন, দৈনিক কালবেলা প্রতিনিধি মো. রাজিবুল ইসলাম রন্টি বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বেশ কিছুদিন আগে বাউফলের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাউফল উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার ও তার ছেলে বগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদের অবৈধ ইটভাটা নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় পর পর দুটি নিউজ প্রকাশিত হয়। তার জের ধরে গত (৬ আগস্ট) আব্দুল মোতালেব হাওলাদারের স্ত্রী মোসম্মৎ রেহেনা বেগম তার বসতঘর ভাংচুর ও লুটপাট হয়েছে মর্মে পটুয়াখালী বিজ্ঞ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনালে দ্রত বিচার আইনে একটি মামলা দায়ের করেন যার মামলা নং (৯৮/২০২৪) বর্তমান মামলাটি পি বি আই তদন্তাধীন রয়েছে। তাই আগামী ৫ দিনের মধ্যে এই মিথ্যা মামলা থেকে সিনিয়র সাংবাদিক মো: দেলোয়ার হোসেনকে অব্যাহতি না দিলে পরবর্তীতে কঠোর কর্মসূচি হাতে নেয়া হবে। পাশাপাশি এই মিথ্যে মামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান সংবাদকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন