1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে সিরাজ উদ্দিন আহমেদ স্মৃতি পদক প্রদান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে সিরাজ উদ্দিন আহমেদ স্মৃতি পদক প্রদান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুমকিতে সিরাজ উদ্দিন আহমেদ স্মৃতি পদক প্রদান

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥
  • প্রকাশিত : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২০ বার পঠিত
Spread the love

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর দুমকি উপজেলার আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি-এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মরহুম সিরাজ উদ্দিন আহমেদ স্মৃতি পদক প্রদান করা হয়।
সোমবার (৩ফেব্রুয়ারি) সকাল ১১টায় আঠারগাছিয়া সিরাজিয়া দাখিল মাদ্রাসা মাঠে পদক প্রদান ও শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।

আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি -এডিএস এর প্রতিষ্ঠাতা প্রকৌশলী মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেনপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের “ল” অনুষদের ডিন প্রফেসর মোঃ জামাল হোসেন। লেবুখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুর জব্বার সিকদার, আঠারগাছিয়া সিরাজিয়া দাখিল মাদ্রসার সুপারেনটেনডেন্ট মাওলানা আবু সালেহ, পটুয়াখালী সেন্ট্রাল হাসপাতাল প্রাইভেট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহিরুল ইসলাম, মোঃ ছিদ্দিকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন দুমকি দলিল লেখক কল্যান সমিতির সাধারন সম্পাদক আবু সালেহ খোকন, সাবেক ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, মোঃ দুলাল হাওলাদার, আবদুল মান্নান হাওলাদার, সোবাহান মল্লিক প্রমুখ।
মাওলানা মাসুম বিল্লাহ ও আবু হানিফ জয় এর সঞ্চালনায় বক্তৃতা করেন আঠারগাছিয়া সিরাজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী সিরাজুম মুনিরা, সাবেক শিক্ষার্থী ওমর ফারুক।

পরে আঠারগাছিয়া গ্রামের ২টি প্রাথমিক বিদ্যালয়, একটি নুরানী মাদ্রাসা ও আঠারগাছিয়া সিরাজিয়া দাখিল মাদ্রসার প্রতি শ্রেনিতে যারা ১ম,২য় ও ৩য় স্থান অধিকার করেছে তাদের সিরাজ উদ্দিন আহমেদ পদক ও সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়। মরহুম সিরাজ উদ্দিন আহমদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতের মধ্যদিয়ে সভা শেষ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন