1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে স্কুল শিক্ষক কর্তৃক গৃহবধ‚র শ্লীলতাহানির অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে স্কুল শিক্ষক কর্তৃক গৃহবধ‚র শ্লীলতাহানির অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুমকিতে স্কুল শিক্ষক কর্তৃক গৃহবধ‚র শ্লীলতাহানির অভিযোগ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৭৩ বার পঠিত
Spread the love

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে সুদে লগ্নিকৃত টাকা আদায় করতে গিয়ে স্কুল শিক্ষক কর্তৃক জনৈক গৃহবধুকে শ্লীলতাহানির অভিযোগ ওঠেছে। উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় (১৭ মার্চ) রাত নয়টায় দুমকি থানায় ভুক্তভোগী নিজে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত সুদি কারবারি বশির উদ্দিন খোকন পাঙ্গাশিয়া ইউনিয়নের দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামের ইসমাইল তালুকদারের ছেলে এবং পাশ্ববর্তি গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সহঃপ্রধান শিক্ষক।

 

ভিকটিমের অভিযোগ স‚ত্রে জানাগেছে, গত শনিবার (১৫ মার্চ) দুপুরে পাঙ্গাশিয়া ইউনিয়নের দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামে ভুক্তভোগীর বাসায় সুদে লগ্নিকৃত পাওনা টাকা চাইতে যান শিক্ষক বশির উদ্দিন খোকন। স্বামী আল আমীন বাড়িতে নাই বলে জানান গৃহবধ‚ এবং তার স্বামী বাসায় আসলে টাকার ব্যাপারে তাকে জানাবেন বলে জানিয়ে দেন। এদিকে স্বামী বাসায় নাই জেনে গৃহবধ‚র কাছে প্রথমে পানি চান এবং পানি খাওয়া হলে গৃহবধ‚র হাত ধরে টানাটানি শুরু করেন শিক্ষক বশির উদ্দিন খোকন। পরে গৃহবধ‚র ডাকচিৎকারে স্থানীয় লোকজন আসে। এসময় বাসার সামনের দরজা খুলে তাৎক্ষণিক পালিয়ে যান বশির উদ্দিন খোকন। পরে সেদিনই শিক্ষক বশির উদ্দিন খোকনের বউ নেহারকে পুরো বিষয়টি জানান শ্লীলতাহানির শিকার গৃহবধ‚র স্বামী। আর তাতেই উল্টো হুমকি দেন নেহার। এছাড়া সোমবার দুপুরে প্রতিবেদককে ফোন দিয়ে শ্লীলতাহানির শিকার ভুক্তভোগী গৃহবধ‚ জানান, তাকে ও তার স্বামীকে আপাতত কয়েকদিনের জন্য এলাকা ছেড়ে ঢাকা যেতে বলেন শিক্ষক বশির উদ্দিন খোকন। আর যাওয়ার জন্য তাদের পাচ হাজার টাকাও দিতে চান তিনি।

 

ভুক্তভোগী গৃহবধ‚র স্বামী জানান, শিক্ষক বশির উদ্দিন খোকনের থেকে ৩০ হাজার টাকা সুদে নিয়েছি এবং মাসে তার সুদও দিচ্ছি। কিন্তুু তাই বলে আমার স্ত্রীর সাথে খারাপ কিছু করতে চাইবে। আমি এর কঠিন বিচার চাই।
অভিযোগের বিষয়ে শিক্ষক বশির উদ্দিন খোকন বলেন, আমি তাদের বাসায় গিয়েছি শুধু পাওনা টাকা চাইতে। কিন্তুু তাছাড়া আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্প‚র্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

 

দুমকি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জাকির হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
##

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন