1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে ৩শ' ১৮বস্তা চাল জব্দ। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে ৩শ' ১৮বস্তা চাল জব্দ। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুমকিতে ৩শ’ ১৮বস্তা চাল জব্দ। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশিত : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৩৩৪ বার পঠিত
Spread the love

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে জেলে ভিজিএফ বরাদ্দের ৩শ’ ১৮বস্তা সরকারি চাল জব্দের ঘটনায় মামলা হয়েছে। দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান বাদি হয়ে আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজার বিরুদ্ধে দুমকি থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (ক) ধারায় মামলাটি দায়ের করেন। দুমকি থানার মামলা নং ১০। (তাং-৩০/০৬/২৪)

গত শনিবার (২৯ জুন) গভীর রাতে উপজেলার আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজার জলিশাস্থ গ্রামের বাড়ির একটি আধাপাকা ঘর থেকে বিশাল পরিমাণ এ সরকারি চাল জব্দ করে প্রশাসন। নির্বাহী মেজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ অভিযান চালিয়ে ৫০কেজি ওজনের সরকারি বস্তায় ৩শ’ ১৮বস্তা চাল জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের হেফাজতে রাখেন। ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা অবশ্য আত্মসাৎ চেষ্টার অভিযোগ অস্বীকার করে জানান, ইউনিয়নটির ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের অসচ্ছল জেলেদের চাল নিতে অতিরিক্ত খরচ বাচাঁতে তিনি চালগুলো তার বাড়িতে এনেছিলেন। এখানে তার খারাপ কোন উদ্দেশ্য ছিলনা। দরিদ্র জেলেদের সুবিধা দিতে গিয়ে তিনি বিপাকে পড়েছেন।

স্থানীয় সূত্র জানায়, গত শনিবার (২৯ জুন) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজার জলিশাস্থ গ্রামের বাড়ির একটি আধাপাকা ঘর থেকে ৩শ’ ১৮বস্তা সরকারি চাল জব্দ করেন। এসময় সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা, এসিল্যান্ড, দুমকি থানার অফিসার ইনচার্য তারেক মোঃ হান্নান ও বিভিন্ন গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। অভিযানের সময় ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা বাড়িতে অনুপস্থিত ছিলেন। খবর পেয়ে তিনি বাড়িতে এসে বলেন, ইউনিয়নটির পূর্বাঞ্চলের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সুবিধাভোগী জেলেদের কেরিং খরচ বাচাঁনোর জন্যই চালগুলো তার বাড়িতে এনেছেন এবং পরদিন রবিবার সকাল থেকে তা বিতরণের কথা ছিল। তবে সংশ্লিষ্ট প্রশাসনকে না জানিয়ে বাড়িতে আনা ঠিক হয়নি উল্লেখ করে তিনি এজন্য দুঃখ প্রকাশ করেছেন।

এবিষয়ে নির্বাহী মেজিষ্ট্রেট ও ইউএনও শাহীন মাহমুদ বলেন, ইউনিয়ন পরিষদের নির্দিষ্ট গুদামের বাইরে সরকারি বরাদ্দের চাল রাখা বিধিসম্মত নয়। এ অপরাধে অভিযুক্তের বিরুদ্ধে মামলা হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্য তারেক মোঃ আবদুল হান্নান মামলা দায়েরের সত্যতা নিশ্চিৎ করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন