1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে ৪ আ’লীগকর্মী সমর্থককে কুপিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে ৪ আ’লীগকর্মী সমর্থককে কুপিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুমকিতে ৪ আ’লীগকর্মী সমর্থককে কুপিয়ে জখম

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি॥
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১৮১ বার পঠিত
Spread the love

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে ৪আ’লীগেরকর্মী সমর্থককে কুপিয়ে জখম করেছে সশস্ত্র দুবৃত্তরা। আহতদের উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে আহতের স্বজনরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার লেবুখালী গ্রামের নিজ বাড়ি সংলগ্ন কালভার্ট এলাকায় এ সহিংসতার ঘটনাটি ঘটেছে।
আহতদের পারিবারিক সূত্রের অভিযোগ, লেবুখালী ইউনিয়ন আওয়ামীলীগের সক্রিয় কর্মী হারুণ মাষ্টার নিজ বাড়ীর সামনে কালভার্টের ওপর বসে অন্যান্যদের সাথে কথা বলছিলেন। এমন সময় একই এলাকার আনোয়ার মোল্লা (৫০), সুমন মোল্লা (২৮), শাকিল মোল্লা (২২)সহ ৮/১০জনের একটি সশস্ত্র দুবৃত্তের দল আকস্মিক হামলা চালিয়ে হারুণ মাষ্টারকে কুপিয়ে জখম করে। আহতের ডাকচিৎকার শুনে বাড়ির মধ্যে থেকে কাছেম আকন, জাহিদ আকন ও শাহীন আকন ছুটে আসলে দুবৃত্তরা তাদেরকেও কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত স্থান ত্যাগ করে। স্থানীয় লোকজন রক্তাক্ত জখম অবস্থায় আহতদেরকে উদ্ধার করে স্বজনরা তাদের বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

অভিযুক্ত সাকিল মোল্লা’র কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি অসত্য,বানোয়াট ও ভিত্তিহীন।
দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মো: আবদুল হান্নান বলেন, এ ঘটনায় এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
#

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন