
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বোধন পূঁজার মধ্যে দিয়ে সনাতনী ধর্মামলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূঁজা শুরু হচ্ছে। উপজেলা শহরসহ বিভিন্ন ইউনিয়নে ৯টি মন্ডপে ব্যাপক উৎসাহ
উশুীপণার মধ্যে দিয়ে আজ শ্রী দূর্গার বোদন ও বুধবার ষষ্ঠী পূঁজা অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুমকিতে মোট ১১টি সার্বজনীন পূঁজা মন্দির থাকলেও এবছর ৯টি মন্দিরে শারদীয় দূর্গা পূজার আয়োজন করেছে। বাকী ২টি অর্থের অভাবে স্থগিত রয়েছে। এবছর মুরাদিয়া ইউনিয়নে সর্বাধিক ৫টি মন্ডপে দূর্গাৎসবের আয়োজন করা হয়েছে।
এগুলো হলো- উত্তর মুরাদিয়া বোর্ড অফিস বাজার সার্বজনীন দূর্গা মন্দির, মুরাদিয়া বটতলা সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির, মধ্য মুরাদিয়া সার্বজনীন শ্রী শ্রী দূর্গামন্দির, দক্ষিণ মুরাদিয়া শ্রী শ্রী নবজাগরণ দূর্গামন্দির ও মুরাদিয়া পাইন বাড়ি সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির। এছাড়া শ্রীরামপুর ইউনিয়নের দুমকি নতুন বাজার সার্বজনীন শ্রী শ্রী হরি কেন্দ্রীয় মন্দির, পশ্চিম আঙ্গারিয়া শ্রী শ্রী রাধা গোবিন্দ সার্বজনীন দূর্গা মন্দির, দক্ষিণ জলিশা সার্বজনীন দূর্গা মন্দির, লেবুখালী শ্রী শ্রী হরি মন্দির, দক্ষিণ পাঙ্গাশিয়া শ্রী শ্রী জয় গুরু মন্দিরে শারদীয় দুর্গোৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
দূর্গোৎসবের বিষয়ে উত্তর মুরাদিয়া বোর্ড অফিস বাজার দাস বাড়ি সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি আনন্দ মোহন দাস বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও ব্যাপক উৎসাহ উদ্দীপণার মধ্যে দিয়ে দুর্গোৎসব পালিত হবে। দেশের সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় রেখে দুর্গাপূজার প্রস্তুতি নেয়া হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষার্থে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহনে প্রশাসনিক আশ্বাস আছে। আশাকরি হিন্দু- মুসলিম সবাই মিলে মিলেমিশে দূর্গা উৎসব পালন করতে পারবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ বলেন, পূজা উদযাপন কমিটির সংশ্লিষ্টদের নিয়ে একাধিক প্রস্তুতিমূলক সভা করেছি। এবছর পূজা মন্ডপে গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গ্রাম পুলিশ, আনসারের পাশাপাশি পুলিশ দায়িত্ব পালন করবে। এছাড়াও ম্যাজিস্ট্রেট ও কোষ্টগার্ডের টহল দায়িত্ব পালন করবে।