1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা'র সাথে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা'র সাথে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা’র সাথে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুমকি ( পটুয়াখালী ) প্রতিনিধিঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১৪২ বার পঠিত
Spread the love

দুমকি ( পটুয়াখালী ) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা’র সাথে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে তার কার্যালয় উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান এর নেতৃত্বে বিএনপি ও সমমনা দলের নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন দুমকি উপজেলায় বিভিন্ন এলাকায় আওয়ামী সমার্থক নেতা কর্মীর বাসা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাটের কিছু সংবাদ পাওয়া যাচ্ছে যা খুবই দুঃখ জনক। হামলাকারীরা বিএনপির কেহ নয়, তদন্তপুর্বক প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে দাবী জানানো হয়। উপজেলা বিএনপি কিম্বা সমমনা দলের সকল নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগীতা থাকবে বলেও তারা উপজেলা নির্বাহী অফিসারকে আশ্বস্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ (এবি) পার্টির পটুয়াখালী জেলা সমন্বয়ক, ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুল আলম মৃর্ধা, যুগ্ম সাধারন সম্পাদক জাহিদ হাওলাদার, উপজেলা জামায়েত ইসলামীর আমির জালাল উদ্দিন খান, নায়েবে আমীর মাওলানা আলতাফ হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মোঃ মাহবুবুর রহমান, সিনিয়র সহ সভাপতি আবদুস সাত্তার, দুমকি নতুন বাজার ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক সহিদ সরদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলায় কোন সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠান, কিম্বা ধর্মীয় উপাসনালয় গুলোতে কোন রকম হামলা না হওয়ায় সন্তোষ প্রকাশ করে নেতৃবৃন্দের ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন