1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকীতে উপজেলা পরিষদের ডাক বাংলোতে প্রেমিক যুগল আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকীতে উপজেলা পরিষদের ডাক বাংলোতে প্রেমিক যুগল আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুমকীতে উপজেলা পরিষদের ডাক বাংলোতে প্রেমিক যুগল আটক

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশিত : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮৬ বার পঠিত
Spread the love

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকী উপজেলা পরিষদের ডাক বাংলোতে এক প্রেমিক যুগলকে আটক করা হয়েছে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রায় এক সপ্তহের ওপরে বসবাসকৃত আটক ওই প্রেমিক যুগল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) কৃষি অনুষদের শিক্ষার্থী। তারা দু’জনেই ২য় সেমিস্টারে অধ্যয়নরত। প্রেমিক রাকিব বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে থাকেন এবং তার গ্রামের বাড়ি সাতক্ষীরায়। অপরদিকে প্রেমিকা মাইশার বাড়ি ঢাকায়।

সূত্র জানায়, সোমবার(৯ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে দুমকী উপজেলা পরিষদের ডাক বাংলোর ভেতরে দুই যুবক-যুবতীকে বসবাস করতে দেখেন উপজেলা পরিষদের কর্মচারীরা। পরে দুমকী নির্বাহী অফিসার শাহিন মাহমুদকে এ বিষয়ে অবহিত করা হয়। খবর পেয়ে তিনি পরিষদ চত্বরে এসে তাদের আটকে রাখেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে খবর দিয়ে ওই প্রেমিক যুগলকে হস্তান্তর করেন তিনি।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার শাহিন মাহমুদ জানান, ওখানে যে কেউ বসবাস করছে এ বিষয়ে আমি অবহিত ছিলাম না। আর কেয়ারটেকারকে মোবাইলেও পাচ্ছি না। এ বিষয়ে জেলা পরিষদে লিখিতভাবে অবহিত করা হবে।

পবিপ্রবি ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মো: জিল্লুর রহমান জানান, আমার প্রক্টর মহোদয় আমাকে বলার পরে আমি গিয়েছিলাম। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি আইনানুগ ব্যবস্থা নিবেন। তবে পবিপ্রবি প্রক্টর ড. আবুল বাশার খান মুঠোফোনের কল রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায় নি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন