1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
‎দুমকীতে মাদক সংক্রান্ত বিরোধে ছুরির আঘাতে যুবক আহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ‎দুমকীতে মাদক সংক্রান্ত বিরোধে ছুরির আঘাতে যুবক আহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

‎দুমকীতে মাদক সংক্রান্ত বিরোধে ছুরির আঘাতে যুবক আহত

পটুয়াখালী প্রতিনিধিঃ
  • প্রকাশিত : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২২৩ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধিঃ

মাদক সংক্রান্ত বিরোধের জেরে পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামে এক যুবককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে মো. রবিউল শিকদার ওরফে ‘হাত কাটা রবিউল’-এর বিরুদ্ধে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জলিশা ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রবিউল ওই এলাকার শাহা শিকদারের ছেলে। অভিযোগ, তিনি স্থানীয় ইদ্রিস হাওলাদারের ছেলে রাসেল হাওলাদারকে একা ডেকে নিয়ে মাদকের তথ্য সে দুমকীতে কাউকে জানিয়েছে কিনা জানতে চান। রাসেল তা অস্বীকার করলে রবিউল পেটে ছুরি ঢুকিয়ে দেন—এমন দাবি আহতের পরিবারের।

‎গুরুতর জখম রাসেলকে প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতের পরিবারের সদস্যরা চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে নেওয়া সম্ভব হয়নি।

এদিকে, ঘটনার পর আহত রাসেলের একটি ভিডিও সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি অভিযোগ করেন, রবিউল তাকে একা ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় ছুরিকাঘাত করে।

অভিযুক্ত রবিউলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার ফোন নম্বর পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, ‘হাত কাটা রবিউল’ এলাকায় আগে থেকেই চিহ্নিত ও বিতর্কিত ব্যক্তি। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে দুমকি থানার ওসি জাকির হোসেন বলেন, “এখনও কিছু জানি না। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন