1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুর্নীতিতে বিএনপির মতো আমরা কখনো চ্যাম্পিয়ন হতে চাই না-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুর্নীতিতে বিএনপির মতো আমরা কখনো চ্যাম্পিয়ন হতে চাই না-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুর্নীতিতে বিএনপির মতো আমরা কখনো চ্যাম্পিয়ন হতে চাই না-এমপি শাওন

মাহমুদ লিটন,লালমোহন
  • প্রকাশিত : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ২২৭ বার পঠিত
Spread the love

মাহমুদ লিটন,লালমোহন

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বাংলাদেশের সকল উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই হয়েছে। বিএনপির সময় লুটপাট ছারা কিছুই হয়নি। এখন দেশকে নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার সঠিক নেতৃত্বের জন্যই দেশে হাজারো উন্নয়ন হচ্ছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো এত বড় একটি উন্নয়ন ঘটিয়ে বিশ্বকে চমকে দিয়েছেন প্রধানমন্ত্রী।

শুক্রবার সকালে ভোলার লালমোহন বাজারের চৌরাস্তার মোড়ে উন্নয়ন ও শন্তি সমাবেশ অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, দুর্নীতিতে বিএনপির মতো আমরা কখনো চ্যাম্পিয়ন হতে চাই না। অতীতে বিএনপি সরকারের সময় বাংলাদেশ টানা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে স্মার্ট রাষ্ট্র। আর এই স্মার্ট রাষ্ট্রের প্রতিটি নাগরিককে পরিণত করা হবে জনসম্পদে। ইতোমধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, তজুমুদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুল হক দেওয়ান, পৌরসভা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন হাওলাদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন