1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দেশকে বুকে ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান সোনালী নিউজ এর প্রকাশকের - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দেশকে বুকে ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান সোনালী নিউজ এর প্রকাশকের - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

দেশকে বুকে ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান সোনালী নিউজ এর প্রকাশকের

মাহমুদুর রহমান রনি, পাথরঘাটা
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১৯ বার পঠিত
Spread the love

মাহমুদুর রহমান রনি, পাথরঘাটা

সংবাদে সমৃদ্ধ…বিশ্বজুড়ে সোনালী স্বপ্ন’ এই স্লোগানকে বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছে সোনালীনিউজ ডটকম। ইতোমধ্যে অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে শীর্ষ স্থান দখল করেছে সরকার নিবন্ধিত এই নিউজপোর্টালটি।

সবার আগে সর্বশেষ সংবাদটি পাঠকদের মাঝে পৌঁছে দেয়া যায় তার একটি উদাহরণ সৃষ্টি করেছে সোনালীনিউজ।

এই অবস্থানে আসার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির সকল পর্যায়ের কর্মীদের ভূমিকা সবার আগে। সে দিকটি বিবেচনায় নিয়ে শুরু থেকেই প্রতিষ্ঠানের সংবাদ কর্মীদের কাজের মূল্যায়ন করে যাচ্ছে সোনালীনিউজ।

কাজের যথাযথ মূল্যায়নে কর্মীদের কর্মস্পৃহা এবং আন্তরিকতা বৃদ্ধি পায়-এই বিশ্বাস নিয়ে প্রতি মাসে সেরা সংবাদ কর্মীকে পুরস্কৃত করা হচ্ছে।

এর ধারাবাহিকতায় এবছরের মার্চ, এপ্রিল, মে, জুন ও জুলাই মাসের জন্য ৫ সংবাদ কর্মীকে পুরস্কৃত করল প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সোনালীনিউজের প্রকাশক ও ইউনুছ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ উপস্থিত থেকে কর্মীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি সকলকে বাংলাদেশ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে, সততার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন ইউনুছ গ্রুপের পরিচালক মো. কামরুল ইসলাম ও সোনালীনিউজের সম্পাদক মো. তাজুল ইসলাম।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- সোনালীনিউজের মফস্বল ইনচার্জ এম. সোলায়মান, স্টাফ রিপোর্টার হুমায়ন কবীর, স্টাফ রিপোর্টার সাব্বির হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি এমএস রুকন ও বরগুনা জেলা প্রতিনিধি মাহমুদ হাসান তাপস।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন