1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দেশব্যাপী ক্রমাগত ধর্ষণের বিরুদ্ধে লালমোহনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দেশব্যাপী ক্রমাগত ধর্ষণের বিরুদ্ধে লালমোহনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দেশব্যাপী ক্রমাগত ধর্ষণের বিরুদ্ধে লালমোহনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৪৭ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজডেস্কঃ

 

ভোলার বিভিন্ন স্থানসহ দেশব্যাপী ধর্ষণ ও সামাজিক অপরাধ বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে জুলাই ছাত্র-জনতা।

 

সোমবার দুপুরে লালমোহন চৌরাস্তা মোড়ে বৃস্টি উপেক্ষা করে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তারা ক্রমাগত ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।

 

একই সাথে ধর্ষকদের দৃস্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানিয়ে ধর্ষকদের যারা মদদ দিবে তাদেরও আইনের আওতায় আনার দাবী জানানো হয়। গত কয়েকদিনে ভোলার তজুমদ্দিন, বোরহানউদ্দিন ও লালমোহনে উল্লেখ্যযোগ্য অপরাধ বেড়ে গেছে বলে উল্লেখ্য করে বক্তারা বলেন, তজুমদ্দিনে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় সারাদেশে আলোচনা সৃস্টি হয়েছে। এসব অপরাধ যারা ঘটায় তাদের কোন ধরণের ছাড় যেন না দেওয়া হয়। ঢাকার সরকারি সোহরাওয়ার্দী কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সদস্য সচিব শামস উদ্দিন এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন লালমোহন শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি হাসনাইন আল মুসা, ভোলা জেলা সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি মোর্শেদ উল ইসলাম চৌধুরী, নাগরিক যুব ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য শামিম আহমেদ, ইসলামী ছাত্র শিবিরের (উত্তর) সভাপতি আব্দুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন এর সভাপতি মোঃ ফিরোজ, গণঅধিকার এর ভোলা দপ্তর সম্পাদক রাহাত হোসেন রুমি প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন