1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে,এই চোরদের আর নির্বাচন করিয়েন না- সাখাওয়াত হোসেন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে,এই চোরদের আর নির্বাচন করিয়েন না- সাখাওয়াত হোসেন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে,এই চোরদের আর নির্বাচন করিয়েন না- সাখাওয়াত হোসেন

মোঃ ছালাহ উদ্দিন,  মনপুরা
  • প্রকাশিত : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১১২ বার পঠিত
Spread the love
মোঃ ছালাহ উদ্দিন,  মনপুরা
নৌ পরিবহন উপদেষ্ঠা ব্রিগেডিয়ার জেনারেল ( অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, হয়তো আমরা আর বেশিদিন নাই। এই চোরদের আর নির্বাচন করিয়েন না। আপনারা সব দেখেছেন এবং জানেন। আমার দুঃখ লাগে    এই দেশের কোটি কোটি টাকা দেশের বাহিরে ( বিদেশ) পাচার হয়ে গেছে। এই টাকাগুলো দেশে থাকলে দেশ অনেক উন্নত হতো। এখন কোন কাজ করতে গেলে চিন্তা করতে হয় আমাদের। দুর্নীতি এমন জায়গায় চলে গেছে ওদের রক্তের সাথে মিশে গেছে। এখন আপনারা দ্বীপবাসী চিন্তা করবেন কাকে দিয়ে আপনাদের উপকার হবে।
শনিবার সকাল ১০ টায় ভোলার মনপুরায় বিচ্ছন্ন কলাতলী ইউনিয়নের ঢালচরে আলহাজ্ব চৌধুরী কামালউদ্দিন লঞ্চ ঘাট উদ্ভোধনী অনুষ্ঠানে সুধি সমাবেশে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরে নৌ পরিবহন উপদেষ্ঠা বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত আধুনিক লঞ্চ ঘাট ও জেটি প্রকল্প মনপুরা উপজেলার রামনেওয়াজ ঘাট ও হাজির হাট ঘাট পরিদর্শন করেন।
এই সময় উপদেষ্ঠা ব্রিগেডিয়ার জেনারেল ( অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেন,নৌ পথের নিরাপত্তা ও ঘাটের চাঁদাবাজি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।চাঁদাবাজি বন্ধে পুলিশ ও কোস্টগার্ড কাজ করবে। এছাড়াও দক্ষিণাঞ্চলের নৌ পথ সচল রাখতে ড্রেজিং কার্যক্রম চালুর কথা জানান তিনি।
এই সময় বিচ্ছন্ন কলাতলী ইউনিয়নের সকল জনগনের পক্ষে দাবী নিয়ে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের হোসেন রাজিব চৌধুরী।
পরে দুপুর ১ টায় মনপুরা উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন  নৌ পরিবহন উপদেষ্ঠা।
ঢালচর  সুধি সমাবেশ ও মতবিনিময়  উপস্থিত ছিলেন সাবেক সচিব নাজিমউদ্দিন চৌধুরি,বিআইডব্লিওটির চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা,উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান,উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শামসুউদ্দিন বাচ্চু চৌধুরি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আহসান কবির প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন