1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দৌলতখানে এইচএসসি শিক্ষার্থীর আত্মহত্যা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দৌলতখানে এইচএসসি শিক্ষার্থীর আত্মহত্যা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দৌলতখানে এইচএসসি শিক্ষার্থীর আত্মহত্যা

ইব্রাহীম আকতার আকাশ, ভোলা
  • প্রকাশিত : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ২২১ বার পঠিত
Spread the love

ইব্রাহীম আকতার আকাশ, ভোলা

ভোলায় এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ায় জিতু (১৯) নামের এক পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৫ জুলাই) বিকেল ৫টার দিকে দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ি থেকে ওই পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

দৌলতখান থানার ওসি সত্যরঞ্জন খাসকেল জিতুর আত্মহত্যার বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।

জিতু ওই ওয়ার্ডের মো. জসিম মাস্টারের একমাত্র ছেলে। তিনি এবার স্থানীয় একটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

স্থানীয় সূত্রে দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম ঢাকা মেইলকে জানান, জিতু কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। স্থানীয় একটি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় তিনি অংশগ্রহণ করেছিলেন। গতকাল তিনি ইংরেজি প্রথমপত্র পরীক্ষা দিয়েছিলেন। তবে পরীক্ষা ভালো হয়নি। এর আগের দু’টি পরীক্ষা বাংলা ১ম ও ২য় পত্রের পরীক্ষাও ভালো হয়নি। সব মিলিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে জিতু আত্মহত্যা করেছেন।

ওসি আরও বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন চলছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন