1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দ্বাদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দ্বাদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

দ্বাদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯১ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

দ্বাদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় লেভেলে অবস্থিত কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়। স্থায়ী কমিটির সভাপতি জনাব রমেশ চন্দ্র সেন এমপি’র সভাপতিত্বে বৈঠকে নবনির্বাচিত সদস্যদের পরিচিতি ও বক্তব্য, পানি সম্পদ মন্ত্রনালয়ের অধীনস্থ বিভিন্ন সংস্থার পরিচিতি, বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গন রোধে নদীর তীর রক্ষা প্রকল্প কি অবস্থায় আছে এবং চলমান কাজের অগ্রগতি কি!

বৃহস্পতিবার সকালে আয়োজিত সভায় ভোলা জেলা ও নিজ নির্বাচনী এলাকা লালমোহন-তজুমদ্দিন উপজেলা সহ দেশের সকল চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও তজুমদ্দিন উপজেলার চরজহির উদ্দিন মেঘনার ভাঙ্গন থেকে রক্ষা এবং টেকসই বেড়ীবাঁধ নির্মানের জন্য পানি সম্পদ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির অন্যতম সদস্য হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। বৈঠকে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুক শামীম এমপি, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম এমপি, জনাব এ কে এম এনামুল হক শামীম এমপি, জনাব সৌমেন্দ্র প্রসাদ পান্ডে এমপি, জনাব রনজিত চন্দ্র সরকার এমপি, জনাব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি সহ সচিব, উপসচিব, মহাপরিচালক ও মন্ত্রনালয়ের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীগণ।ন

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন