1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ধানখালী পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র'র সড়কপথের বেহাল দশা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ধানখালী পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র'র সড়কপথের বেহাল দশা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ধানখালী পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র’র সড়কপথের বেহাল দশা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ২৯৪ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র সড়ক পথের বেহাল দশা! ভারী বাহনে আরপিসিএল’র মালামাল পরিবহনে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পুলিশ ফাঁড়ি গেট থেকে চর নিশানবাড়িয়া বটতলা পর্যন্ত ০৪ কিলোমিটার সড়ক পথের বেহাল দশায় জনদুর্ভোগে এখন ধানখালী ইউনিয়নের চারটি গ্রামের আমজনতা। ধানখালী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো.ফিরোজ তালুকদার গনমাধ্যমকর্মীদের কাছে জানান, সড়ক পথের দুর্গতির কথা।
২৬ আগস্ট শনিবার বিকেলে ওই এলাকায় সরেজমিনে  দেখা যায় খানাখন্দভরা সড়ক পথের বেহাল দশা। ধানখালী ইউনিয়নের মধুপাড়া, চরনিশান বাড়িয়া, গড়াৎ খা, মাছুয়াখালী চারটি গ্রামের অসহায় মানুষ এই সড়ক পথে পথচলাচল করে। লালুয়া উত্তর লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, যাত্রীবাহী হোন্ডাচালক, আমজনতা এ সড়কপথে চলাচল করতে দুর্ভোগের শিকার হচ্ছে প্রতিনিয়ত। চলমান বর্ষাকালে দুর্ভোগের শিকার আমজনতা সর্বদা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পতিত হবার শংকায় পথ চলাচল করছেন।
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র’র আরপিসিএল’র মালামাল পরিবহন কারী ভারী যানবাহন এ সড়কপথে চলাচলে রাস্তাটির ক্ষতি বেশী হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেন।
আরপিসিএল সহ একাধীক ঠিকাদার নৌ পথে এসে ভারী মালামাল শাহিন মৃধার ঘাটে অবস্হান নেয়।সেখান থেকে ভারী বাহন হামজা, ট্রলি, লোভেট, জামট্রাক দিয়ে এ সড়ক পথে চলাচলে সড়কপথে স্হায়ীত্ব বিলিনের পথে।
ভুক্ত ভোগী এলাকাবাসী সড়ক পথের সংস্কার দাবী করেছেন সংস্লিস্ট মহলের কাছে। খানখন্দে ভরা এ সড়ক পথের উন্নয়নে  পটুয়াখালী জেলা প্রশাসক ও ১১৪ পটুয়াখালী -৪ সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো মহিব্বুর রহমান মহিব’র মানবিক হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন