1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ধানের শীষের জয় নিশ্চিত করে জনগণের দাবি পূরণ করা হবে’-এবিএম মোশাররফ হোসেন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ধানের শীষের জয় নিশ্চিত করে জনগণের দাবি পূরণ করা হবে’-এবিএম মোশাররফ হোসেন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ধানের শীষের জয় নিশ্চিত করে জনগণের দাবি পূরণ করা হবে’-এবিএম মোশাররফ হোসেন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পঠিত
oplus_0
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
“আগামীতে ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এবং দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন জনাব তারেক রহমান। জনগণের সকল দাবি পূরণে আমরা কাজ করবো। এই পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে কলাপাড়াকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।”
এ কথা বলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত নীলগঞ্জ ইউনিয়ন মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল, এই দল ক্ষমতায় এলে দেশের মানুষ আবারও স্বাধীনভাবে কথা বলার ও ভোটের অধিকার ফিরে পাবে। জনগণই হচ্ছে শক্তি, সেই শক্তিতেই বিএনপি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে।”
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার ও সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার লিলি এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোসাঃ নার্গিস আক্তার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক অ্যাড. হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, মোস্তাফিজুর রহমান বাদল তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাড. খন্দকার নাসির উদ্দিন, মোঃ সেলিম সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল কবির ঝুনু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামারুজ্জামান শহীদ মাতুব্বর, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান পাহলান, সাধারণ সম্পাদক অ্যাড. আবুল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ ফজলুল হক মৃধা, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সোহরাব হোসেন, পৌর মহিলা দলের সভানেত্রী ফারজানা সাম্মি ফ্লোরা ও সাধারণ সম্পাদক মনি বেগম।
সম্মেলনে সভাপতিত্ব করেন নীলগঞ্জ ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী তহমিনা হাওলাদার এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদিকা ফাতেমা নাসরিন সীমা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সম্মেলনে বিপুল সংখ্যক মহিলা দলের নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন