1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ধানের শীষে জয়ের লক্ষ্যে কলাপাড়ায় যুবদলের সম্মিলিত জনসভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ধানের শীষে জয়ের লক্ষ্যে কলাপাড়ায় যুবদলের সম্মিলিত জনসভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ধানের শীষে জয়ের লক্ষ্যে কলাপাড়ায় যুবদলের সম্মিলিত জনসভা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া:
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নে যুবদলের সম্মিলিত জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় ইউনিয়নের নিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এই জনসভা অনুষ্ঠিত হয়।
সম্মিলিত জনসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন। উদ্বোধন করেন উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, “চাকামইয়া ইউনিয়ন একটি অবহেলিত এলাকা। উন্নয়নের স্বার্থে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিন। এবারে নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ হয় তাহলে বিএনপি ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। আর ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মতো কোন জুলুম হবে না। তাই এলাকার উন্নয়নে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা জরুরি।” তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম মৃধা, শহীদ মাতুব্বর, বাদল তালুকদার, মোঃ আনোয়ার ফকির, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সিকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, তারেক আনাম সুমন, ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন মানিক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার।
সম্মেলনে সভাপতিত্ব করেন চাকামইয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আবু জাফর হাওলাদার, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন সিকদার, মোঃ জুয়েল শিকদার, চাকামইয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক কারি মোঃ ইব্রাহীম, যুব বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজ তালুকদার, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী চায়না বেগম।
এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং যুবদল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
##

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন