1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ধানের শীষ বিজয়ে সমর্থকের মানত পূরণে ভোলায় দুই গরু দিয়ে গণভোজের আয়োজন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ধানের শীষ বিজয়ে সমর্থকের মানত পূরণে ভোলায় দুই গরু দিয়ে গণভোজের আয়োজন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ধানের শীষ বিজয়ে সমর্থকের মানত পূরণে ভোলায় দুই গরু দিয়ে গণভোজের আয়োজন

এম এ অন্তর হাওলাদারঃ
  • প্রকাশিত : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭ বার পঠিত
Spread the love

এম এ অন্তর হাওলাদারঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ (বোরহানউদ্দিন–দৌলতখান) আসনে ধানের শীষ প্রতীকের জয় লাভে নিজের শখের দুইটি গরু কোরবানি নিয়ে সাধারণ মানুষকে খাওয়াবেন বলে মানত করেছিলেন এক সমর্থক। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের বিজয় উপলক্ষে সেই মানত পূরণ করেছেন ওই সমর্থক। এ উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে আয়োজন করা হয় দোয়া মাহফিল ও গণভোজের।

১৪ ফেব্রুয়ারি শনিবার স্থানীয় বাসিন্দা বিএনপি সমর্থক রিয়াজুল ইসলাম রিয়াজ বেপারী পূর্ব ঘোষণা অনুযায়ী তার নিজ বাড়িতে দুটি গরু কোরবানি করে প্রায় ২ হাজার ৫ শত মানুষের মাঝে খাবার বিতরণ করেন।
আয়োজক জানান, প্রতিশ্রুতি অনুযায়ী এই আয়োজনের মাধ্যমে তিনি কৃতজ্ঞতা প্রকাশ ও আনন্দ ভাগাভাগি করতে চেয়েছেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ব্যক্তিত্ব এবং নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। দুপুর থেকে শুরু হওয়া এ আয়োজনে গ্রামবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-শৃঙ্খলা ও এলাকার উন্নয়ন কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আয়োজনে সার্বিক সহযোগিতা করেন স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও শুভানুধ্যায়ী।

এ আয়োজনকে কেন্দ্র করে এলাকায় আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয় এবং উপস্থিত অনেকেই এমন সামাজিক উদ্যোগকে ইতিবাচক হিসেবে অভিহিত করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন