
তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
নব নিযুক্ত পটুয়াখালীর জেলা প্রশাসকের সাথে বাউফল উপজেলার ভিবিন্ন শ্রেনী পেশার জনগণের মত বিনিময় সভার আয়োজন করেছেন বাউফল উপজেলা প্রশাসন । বৃহস্পতিবার(০৯/ ১০/২৫) বেলা ১১ টায় উপজেলা হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুনবীর সঞ্চালনায় প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে ২০২৪ এর গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধাদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পটুয়াখালী জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ড.মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। প্রধান অতিথি বক্তব্যে বলেন সকলের বক্তব্য শুনেছি এবং আমি খাস জমি, মাদক কিংবা অন্যান্য সমস্ত বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। এসময়ে উপস্থিত মতবিনিময় সভার বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা মোঃ কাউসার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফিরোজ আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আব্দুর রউফ, জমিয়াতুল মোদারেছীনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃফারুক হোসেন, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান সরকার,বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ,বাউফল প্রেসক্লাবের সভাপতি মোঃ জলিলুর রহমান।
উপজেলার সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, মুক্তিযোদ্ধা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে দুর্যোগ ব্যবস্থাপনার ২৮ বান ডেউটিন ও ঘর মেরামতের জন্য তিন হাজার টাকার চেক সহ ২৬ জন গরিব ও দুঃস্থদের মাঝে বিতরণ করেন জেলা প্রশাসক।