
আবদুল মান্নান তামিম, তজুমুদ্দিন
ভোলার তজুমদ্দিনে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।
সকাল ৬টা ৩০ মিনিটে তজুমদ্দিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চত্বর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ সহ কর্মকর্তারা। পরে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মরণে গার্ড অব অনার প্রদান এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা চত্বরে বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ, সহকারী ভূমি কর্মকর্তা মেহেদী হাসান, থানা ভারপ্রাপ্ত অফিসার (ওসি) আব্দুল্লাহ আল মামুন, কৃষি অফিসার নাজমুল হুদা,উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, জামায়াত ইসলামের সভাপতি মাওলানা আব্দুর রব, বিএনপি নেতা মহিউদ্দিন জুলফিকার, বীর মুক্তিযোদ্ধা, ইউপি প্যানেল চেয়ারম্যান সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।