1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
নানা বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে চার বছর বয়সী শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news নানা বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে চার বছর বয়সী শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নানা বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে চার বছর বয়সী শিশুর মৃত্যু

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৮ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

ভোলার লালমোহনে নানা বাড়ীতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মো. আয়াত নামের চার বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীরচর এলাকার মেলকার বাড়ীতে এ ঘটনা ঘটে। শিশু আয়াত একই এলাকার হাওলাদার বাড়ীর মো. ফিরোজের ছেলে।

জানা যায়, শিশু আয়াত বাবা মায়ের সাথে ঢাকাতে থাকতেন।  ২দিন আগে আয়াত তার মায়ের সঙ্গে নানা বাড়ীতে বেড়াতে আসে। শুক্রবার বিকেলে আয়াত খেলতে বের হওয়ার কিছু সময় পর মা আছিয়া তাকে দেখতে না পেয়ে খুঁজতে বের হয়ে দেখেন আয়াত পুকুরের পানিতে ভাসছে। তখন সে চিৎকার করলে বাড়ীর সবাই চলে আসে এবং দ্রুত গতিতে পানি থেকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল তৈরী করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন