1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
নারী হয়রানি’র সংবাদ প্রকাশ করায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের হুমকি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news নারী হয়রানি’র সংবাদ প্রকাশ করায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের হুমকি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

নারী হয়রানি’র সংবাদ প্রকাশ করায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের হুমকি

মুন্সিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৯৩ বার পঠিত
Spread the love
  লিটন মাহমুদ,মুন্সিগঞ্জ প্রতিনিধি
‎
‎মুন্সিগঞ্জ সদরের লঞ্চঘাটে ‘নারী হয়রানি’র বিষয়ে সংবাদ প্রকাশের জেরে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের মিলনায়তনে ঢুকে অন্তত ১০জন সাংবাদিককে প্রকাশ্যে হুমকি দেয়ার ঘটনা ঘটেছে।
‎
‎আজ ১০শে মে শনিবার দুপুর পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
‎
‎অভিযুক্ত মারুফ মোল্লা (২৪) পৌরসভার নয়াকান্দি এলাকার ওমর ফারুক মিন্টুর পুত্র। এসময় তার সাথে আরও ৪-৫ জন যুবক ছিলেন।
‎
‎ঘটনার সময় প্রেসক্লাবে উপস্থিত দৈনিক বাংলার মুন্সিগঞ্জ প্রতিনিধি শিহাব আহমেদ জানান, শুক্রবার ( ৯ মে) রাতে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে ঘটে যাওয়া আলোচিত ঘটনার সংবাদ প্রকাশের জের ধরে মারুফ মোল্লা নামের ওই যুবক ৩-৪টি মোটরসাইকেলে করে এসে আমাকেসহ উপস্থিত সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দেন। এছাড়া বেশ কয়েকজন সাংবাদিককে নিউজ কিভাবে করতে হবে সেটা শিখানোর চেষ্টা করেন। পুরো ঘটনার ভিডিও গোপন ক্যামেরায় ধারণ করা হয়।
‎
‎এসময় মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি, সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাবেক সভাপতি রাসেল মাহমুদ, সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি ফয়সাল হোসেন, যমুনা টেলিভিশনের প্রতিনিধি আরাফাত রায়হান সাকিব, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি শুভ ঘোষ, নাগরিক টেলিভিশনের প্রতিনিধি জুয়েল রানা, বাংলা টিভির প্রতিনিধি রুবেল হোসেন উপস্থিত ছিলেন।
‎
‎এ বিষয়ে মুন্সিগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, ‘সংবাদ প্রকাশের জেরে হুমকি দেয়ার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।’
‎
‎প্রসঙ্গত; শুক্রবার (১০ মে) রাতে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতি করা ঢাকা-লালমোহন রুটে চলাচলকারী এমভি ক্যাপ্টেন নামের লঞ্চের কেবিনে থাকা কয়েকজন নারী যাত্রীকে বের করে এনে প্রকাশ্যে মারধর করা হয়। আজ শনিবার দুপুরে এ ঘটনায় ভাইরাল যুবক নেহাল আহমেদ জিহাদকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন