1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিলল শিশু ফাহাদের মরদেহ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিলল শিশু ফাহাদের মরদেহ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিলল শিশু ফাহাদের মরদেহ

মো.সবুজ,ভোলা:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত
Spread the love
মো.সবুজ,ভোলা:
ভোলায় নিখোঁজ হওয়ার ৩ দিন পর পুকুর থেকে আব্দুল্লাহ আল ফাহাদ (২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা সদর পৌরসভা ৮নং ওয়ার্ডের পিটিআই আদর্শপাড়ায় থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশু আব্দুল্লাহ আল ফাহাদ ওই এলাকার মো. এমরান হোসেনের ছেলে।
জানা যায়,  গত শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে নিজ বাড়ির সামনের রাস্তা থেকে নিখোঁজ হয় শিশু ফাহাদ।পরে শিশুটিকে খোঁজখুজি করে কোথাও না পেয়ে   পরে পরের দিন শিশুটির পরিবার ভোলা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে।
শিশুর স্বজনরা জানায়, শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে শিশু ফাহাদ তার মায়ের সঙ্গে নিজ বসতঘর থেকে রাস্তায় বের হয়। মা-ছেলে ঘর থেকে বেরিয়ে প্রয়োজনীয় কাজ সেরে বাসার দিকে ফিরে যাওয়ার সময় মা পেছনে ফিরে তাকিয়ে দেখেন শিশুটি তার পেছনে নেই। গত ৩ দিন ধরে ভোলার বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে কোথাও পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের বসতঘরের পেছনের একটি পরিত্যক্ত পুকুরে ফাহাদের মরদেহ ভেসে উঠতে দেখে পরিবারের সদস্যরা।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত হোসেন পারভেজ বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি শিশুটি পানিতে ডুবে মারা গেছে। তবে শিশুটি নিখোঁজ ছিল। এবিষয়ে নিখোঁজ শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিলো।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন