1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করা সাংবিধানিক অধিকার - নিজামুল হক নাঈম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করা সাংবিধানিক অধিকার - নিজামুল হক নাঈম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করা সাংবিধানিক অধিকার – নিজামুল হক নাঈম

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:  
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:  

ভোলা-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত বিডিপি’র  সংসদ সদস্য পদপ্রার্থী নিজামুল হক নাঈম দিনভর সনাতনী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। বুধবার সকাল থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে  লালমোহন পৌরসভা ও উপজেলার কালমা, ধলিগৌরনগর পশ্চিম চরউমেদ ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় সভা করেছেন।

বিভিন্ন মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময়ের সময় সাথে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, সহকারী সেক্রেটারি মাওলানা নুর মোহাম্মদ হেলালি, পৌরসভার আমীর মাওলানা কাজি সাইফুল ইসলাম ছাত্রশিবিরের উপজেলা সভাপতি আব্দুর রহমান, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন আমীর মাওলানা আবদুল কাইয়ুম, কালমা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কাজী শাহে আলম, লর্ডহাডিঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আলমগীর সোহাগসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলার পৌরসভা ও ইউনিয়নেরে ১৫টি মন্দির পরিদর্শন করে লর্ডহার্ডিঞ্জ (জিএম বাজার) গুনমনি দাস পুজা মন্ডপে মতবিনিময় সভায় মিলিত হন।

মতবিনিময় সভায় নিজামুল হক নাঈম বলেন, নিরাপদে নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করা সাংবিধানিক অধিকার। এ অধিকার পালনে সবাই সচেতন থাকতে হবে। এবছর লালমোহনে পুজামন্ডপ বিগত বছরের চেয়ে বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।  তিনি আরো বলেন, বাংলাদেশে হিন্দুদের সংখ্যা লঘু বলে অপমান করা হয়। জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমানের উদ্ধতি উদ্ধৃতি দিয়ে তিনি আরো বলেন, বাংলাদেশে সংখ্যালঘু আর সংখ্যা গুরু বলতে কোনো কথা থাকবেনা। মতবিনিময়ে পুজা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন