
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
দেশে নির্বাচিত সরকার না থাকায় দেশ ও দেশের মানুষ নানান সংকটের মধ্যে রয়েছে। চলমান সংকট নিরসনে দ্রত নির্বাচন অপরিহার্য বললেন শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো: আনিসুর রহমান আনিস। শনিবার (৮মার্চ) বেলা ১১টার দিকে পটুয়াখালী শহরের চৌরাস্তা সংলগ্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণের সময় তিনি এ কথা বলেন।
জিয়া গবেষণা পরিষদ পটুয়াখালী শাখার উদ্যোগে,লিফলেট বিতরণের সময় উপস্থিত জনগনের উদ্দেশ্যে প্রধান অতিথি থেকে আনিসুর রহমান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা গত দেড়দশকে দেশে অরাজকতার পরিবেশ সৃষ্টি করেছিল। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সকলকে এগিয়ে আসতে হবে। বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। এ সময়ে আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনার পালানোর ঘটনায় শিক্ষা নিয়ে দেশের সব রাজনীতিবিদের শিক্ষা নিতে হবে।
তিনি অন্তর্র্বতী কালনি সরকারের কাছে দ্রæত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জোর দাবি জানান।
এসময় শহীদ জিয়া গবেষণা পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহবায়ক মো: মাহবুবুর রহমান মাতব্বর, বরগুনা জেলা জিয়া গবেষনা পরিষদ যুগ্ম আহবায়ক মীরা খান, পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব মো: গোলাম কিবরিয়া (লিটন শিকদার), সিনিয়র সদস্য এড. আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক এড. এস এম যোবায়ের, মো: জহিরুল ইসলাম, আতিকা ইসলাম ডলি,সাদিয়া আফরোজ,সুলতানা সহ অন্যান্য সদস্যবৃন্দ।###