1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
নৌকা দেশের উন্নয়ন ও জনগণের শান্তির প্রতীক-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news নৌকা দেশের উন্নয়ন ও জনগণের শান্তির প্রতীক-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নৌকা দেশের উন্নয়ন ও জনগণের শান্তির প্রতীক-এমপি শাওন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২৫২ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের প্রতীক নৌকা। এই নৌকা দেশের উন্নয়ন ও জনগণের শান্তির প্রতীক। যতবার মানুষ নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করেছে, ততবারই দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।

মঙ্গলবার গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের সঙ্গে ভোলার লালমোহনের একটি ব্রীজ, ২৪টি সাইক্লোন শেল্টার ও ১০টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লালমোহন উপজেলা এলজিইডির আয়োজনে মঙ্গলবার বিকালে ফরাজগঞ্জ ইউনিয়নের নেছারিয়া দাখিল মাদরাসার মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে নিচ্ছেন। কোনো ষড়যন্ত্রই উন্নয়নের এই ধারা বাধাগ্রস্ত করতে পারবে না। দেশের জনগণ চায় উন্নয়ন ও শান্তি, বর্তমান সরকার তা নিশ্চিত করেছে। তাই দেশের জনগণই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ফের রাষ্ট্র ক্ষমতায় আনবে। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা প্রকৌশলী রাজীব সাহা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আক্তারুজ্জামান মিলনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন