
পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে মৎস্য বিভাগের অভিযানে দুই লক্ষ টাকা মূল্য মানের নিষিদ্ধ ৪০টি চায়না দূয়ারি জাল জব্দ করা হয়েছে।
মৎস্য বিভাগ সূত্র জানায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের,রাজা খালী ও চরবয়েড়া, দক্ষিণ মুরাদিয়া মজুমদার বাড়ি,বক্তবাড়ি, এলাকার বিভিন্ন খাল-বিল থেকে সরকার নিষিদ্ধ ৪০টি চায়না দূয়ারি জাল(মাছ ধরার বিশেষ ফাঁদ) জব্দ করেছে মৎস্য বিভাগ। উপজেলা মৎস্য অফিসের ফিল্ড অফিসার মোঃ সাইফুল ইসলাম শাহিনের নেতৃত্বে একটি টিম আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুর্যোগ পূর্ণ প্রতিকূল আবহাওয়ার মধ্যে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করতে সমর্থ হন। জব্দকৃত জাল গুলোর বাজার মূল্য ২লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। বিকেল ৫টায় উপজেলা কমপ্লেক্স চত্ত্বরে ইউএনও আবুজার মোঃ ইজাজুল হকের নির্দেশে জব্দকৃত জাল গুলো পুরিয়ে ফেলা হয়েছে। তবে অভিযুক্ত জেলেদের কাউকে আটক করা যায়নি।
উপজেলা মৎস্য বিভাগের ফিল্ড অফিসার মোঃ সাইফুল ইসলাম শাহিন বলেন, দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ সংরক্ষণে এ অভিযান চলমান থাকবে।