1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালীতে এখন আওয়ামীলীগ নাই চাঁদা দিয়ে সব বিএনপি হয়ে গেছে- আলতাফ হোসেন চৌধুরী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালীতে এখন আওয়ামীলীগ নাই চাঁদা দিয়ে সব বিএনপি হয়ে গেছে- আলতাফ হোসেন চৌধুরী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে এখন আওয়ামীলীগ নাই চাঁদা দিয়ে সব বিএনপি হয়ে গেছে- আলতাফ হোসেন চৌধুরী

পটুয়াখালী প্রতিনিধি:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২১১ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীতে এখন আর আওয়ামীলীগ নাই চাঁদা দিয়ে সব বিএনপি হয়ে গেছে, পটুয়াখালী জেলার দুমকিতে উপজেলা বিএনপি’র  মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী, কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান  এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরী ।

মঙ্গলবার (১২ আগষ্ট) সকাল ১১টায় দুমকি উপজেলা বিএনপির (একাংশের) মত বিনিময় সভা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জসীম উদ্দিন হাওলাদার এর সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটেরিয়ামে অনুষ্ঠিত হয়।

মতিউর রহমান দীপুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন ৫ আগষ্ট ২০২৪ এর পরে পটুয়াখালীতে যারা চাঁদাবাজি,দখলবাজি, লুটপাট করেছেন তাদের নাম ঠিকানা ছবি সহ আমাদের কাছে দেশের সকল গোয়েন্দা সংস্থার কাছে আছে। সময় মতো হাটে হাড়ী ভেঙ্গে দিবো তখন কেহ পালাবার পথও পাবে না। তিনি আক্ষেপ করে বলেন সকল অঙ্গে ঘা,ঔষধ দিবো কোথায়।

সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,  জেলা বিএনপি নেতা মাকসুদ আহম্মেদ বায়েজিদ পান্না,  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ডিন প্রফেসর দেলোয়ার হোসেন, মজিবুর রহমান প্রমূখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েকশত নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন