1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালীতে জাহাঙ্গীর হত্যার প্রধান আসামি সাকিব আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালীতে জাহাঙ্গীর হত্যার প্রধান আসামি সাকিব আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীতে জাহাঙ্গীর হত্যার প্রধান আসামি সাকিব আটক

আবদুল আলীম খান, পটুয়াখালী 
  • প্রকাশিত : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১৯৭ বার পঠিত
Spread the love

আবদুল আলীম খান, পটুয়াখালী 

পটুয়াখালী পেট্রোল নিক্ষেপ করে হোটেল ম্যানেজার জাহাঙ্গীর কে পুরিয়ে মারার প্রধান আসামি সাকিব গাজী(২২) কে আটক করেছে পুলিশ।
১০ জুন শুক্রবার মধ্যো রাতে আসামির খালার বাড়ি বরিশালের উজিরপুর থেকে আটক করা হয়েছে।
এমন তথ্য নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার সাইদুল ইসলাম।
প্রেস ব্রিফিং সুত্রে, জেলা পুলিশ সুপার জানান ঘটনায় সংপৃক্ত সাকিব অত্যান্ত চতুরতার সাথে বিভিন্ন স্থান পরিবর্তন করে অবস্থান করছিলো। বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান জানতে পেরে সদর থানার এসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স ও উজিরপুর থানা পুলিশের সহযোগিতায় আসামীর খালা বাড়ি উজিরপুর থেকে মধ্যো রাতে সাকিব গাজীকে আটক করতে সক্ষম হয়।
উল্লেখ্য, গত ২’রা জুন শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৬:২০ মিনিটের সময় পটুয়াখালী পৌরসভার ৭ নং ওয়ার্ড ফটিকের খেয়াঘাট সিকদার আবাসিক হোটেলের ম্যানেজার জাহাঙ্গীর এর গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন দেয়ার ঘটনা ঘটায়। পরে আহত জাহাঙ্গীর কে পটুয়াখালী সদর হসপিটালে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের পরে আশংকা জনক অবস্থায় ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে রেফার করেন। ঘটনার ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় হোটেল ম্যানেজার জাহাঙ্গীর এর মৃত্যু হয়। এবিষয়ে সদর থানায় আসামি সাকিব গাজী ও তার পিতাঃ শাহিন গাজীকে আসামি করে মামলা দায়ের করা হয়। এদিকে ঢাকা থেকে মৃত্যু জাহাঙ্গীর এর লাশ বাড়িতে এনে জানাযার আগে আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহত জাহাঙ্গীর এর পরিবার ও এলাকাবাসী।
এর আগে পটুয়াখালী জেলা পুলিশ সুপার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ২৪ ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতারের আশ্বাস দিয়েছিলেন তবে ২৪ ঘন্টার আগেই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন