1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালীতে বৃদ্ধের ভিডিও ধারন করে ব্লাকমেইলের ঘটনায় তিনজনকে গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালীতে বৃদ্ধের ভিডিও ধারন করে ব্লাকমেইলের ঘটনায় তিনজনকে গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীতে বৃদ্ধের ভিডিও ধারন করে ব্লাকমেইলের ঘটনায় তিনজনকে গ্রেফতার

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ২৬৮ বার পঠিত
Spread the love

পটুয়াখালীতে আপত্তিকর ভিডিও ধারন করে ব্লাকমেইল করে চাঁদাবাজীর ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার বেলা ১১টায় বরিশালে র‌্যাব-৮ এর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর অধিনায়ক কর্ণেল মাহমুদুল হাসান।

তিনি জানান, পটুয়াখালীর বাউফলের অবসারপ্রাপ্ত এক সরকারী কর্মকর্তা তার পেনশনের টাকা ব্যাংকে রেখেছিলেন। বিষয়টি টের পেয়ে ওই টাকা আত্মসাতের লক্ষে তার নিজ এলাকার সাকিব হোসেন শুভ (২২), নাহিদ হোসেন (২০) ও মিলা আক্তার (১৩) বিভিন্ন সময় ওই ব্যক্তির কাছে মোটা অংকের টাকা দাবী করে। এতে অবসারপ্রাপ্ত সরকারী ওই কর্মকর্তা রাজী না হওয়ায় গত ০৬ অক্টোবর আনুমানিক সাড়ে ৬টায় মাগরিবের নামাজ শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা করলে অভিযুক্তরা তাকে সু-কৌশলী বাগানের মধ্যে নিয়ে অশ্লিল-আপত্তিকর পরিস্থিতিতে বেশ কিছু ছবি ও ভিডিও ধারন করেন।

তিনি আরও জানান, ছবি ও ভিডিও ধারনের পরে অভিযুক্তরা অবসারপ্রাপ্ত ওই সরকারী কর্মকর্তার কাছে ১০লক্ষ টাকা পাইবে এ মর্মে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে রাখেন। পরে ওই ব্যক্তি উপায়ন্তর না পেয়ে গত ১০ডিসেম্বর শুভকে ৫ লক্ষ টাকা এবং নাহিদকে ৩ লক্ষ টাকা প্রদান করেন।

র‌্যাব-৮ এর অধিনায়ক জানান, এরপরও চক্রটি আরও টাকার দাবীতে বিভিন্নভাবে ওই ব্যক্তিকে চাপ প্রয়োগ করতে থাকেন। পরে তিনি র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে পটুয়াখালীর বাউফল থেকে মিলা আক্তার এবং নাহিদ নামে ওই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাদের দেয়া তথ্যঅনুযায়ী ওই চক্রের অপর সদস্য শুভকে র‌্যাব-১০ এর সহায়তায় রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করে র‌্যাব-৮।

প্রাথমিক তদন্তে শুভ নামে ওই যুককের বিরুদ্ধে ব্লাকমেইলের আরও অভিযোগ পাওয়া যায় বলেও জানান, র‌্যাব-৮ এর অধিনায়ক কর্ণেল মাহমুদুল হাসান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন