1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালীতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালীতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৭৪ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান এড: হাফিজুর রহমান বলেছেন, সততা নিয়ে কাজ করে বলেই উন্নয়নে বিশ্বে রোল মডেল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিই একমাত্র নেতা, যিনি উন্নয়নের মাধ্যমে বিশ্ব জয় করতে পেরেছে। দেশে একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে মাইল ফলকে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে রুপ দিতে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন।

তিনি আরও বলেন, মাননীয় প্রধনমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগগুলো জনগণের জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। পটুয়াখালী জেলায় বাস্তবায়িত মেগা প্রকল্প গুলোর কারণে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০০৯ সালে সরকার গঠনের পর দেশের সব মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তার বিষয়ে অগ্রাধিকার প্রদান করেন। একই সঙ্গে জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছানো, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো, পরিবেশ সুরক্ষা ও বিনিয়োগ বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০টি বিশেষ উদ্যোগ হাতে নেন।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে গণযোগাযোগ অধিদপ্তরের জেলা তথ্য অফিসের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ক ও মহান বিজয় দিবস উপলক্ষে মহিলা সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান এড হাফিজুর রহমান এসব কথা বলেন।

জেলা তথ্য অফিসের উপ পরিচালক অনিমেষ কান্তি হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজের পরিচালক এড জাকির হোসেন, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জহিরুল ইসলামসহ নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

 

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন