1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালীতে লুটপাট মামলায় স্বাক্ষী হওয়ায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালীতে লুটপাট মামলায় স্বাক্ষী হওয়ায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে লুটপাট মামলায় স্বাক্ষী হওয়ায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৭৬ বার পঠিত
Spread the love
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে একটি লুটপাট মামলায় স্বাক্ষী হওয়ায় আবুল কাশেম (২৯) নামের এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার চন্দ্রদীপ ইউনিয়নের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি আবুল হোসেনের মালিকানাধীন একটি মুদি দোকানে স্থানীয় ছাত্রদল নেতা সোহেল রাঢ়ির নেতৃত্বে মুজাহিদ, জহিরুল ও সাইফুলসহ ১৫–২০ জন ব্যক্তি হামলা চালায়। ওই ঘটনায় ১০ জানুয়ারি বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে স্বাক্ষী হিসেবে আবুল কাশেমের নাম থাকায় তাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
আহত আবুল কাশেমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্ত সোহেল রাঢ়ি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এ হামলার ঘটনার সঙ্গে জড়িত নই। কে বা কারা তাকে কুপিয়ে জখম করেছে সেটাও জানি না। ঘটনার সময় আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পূর্বের ঘটনায় বাউফল থানায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন