1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালীতে শহিদ সাংবাদিক মেহেদী হাসানের পিতার ওপর হামলার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালীতে শহিদ সাংবাদিক মেহেদী হাসানের পিতার ওপর হামলার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে শহিদ সাংবাদিক মেহেদী হাসানের পিতার ওপর হামলার অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি:
  • প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ বার পঠিত
Spread the love
পটুয়াখালীর বাউফলে জুলাই অভ্যুত্থানের শহিদ সাংবাদিক মেহেদী হাসানের পিতা মোশাররফ হোসেনের ওপর সন্ত্রাসী হামলা ও নারী জামায়াত কর্মীদের হেনস্তার অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখা।
শুক্রবার (৩০ জানুয়ারি )সন্ধ্যা ৭ টার দিকে বাউফল পৌর শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গার্লস স্কুলে সামনে শেষ হয় । এতে জামায়াত ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শহিদ সাংবাদিক মেহেদী হাসানের পিতা মোশাররফ হোসেনের ওপর পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। একই সঙ্গে নারী জামায়াত কর্মীদের প্রকাশ্যে হেনস্তা করা হয়েছে, যা অত্যন্ত ন্যক্কারজনক ও মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা বলেন, এসব ঘটনার মাধ্যমে ভিন্নমত দমনের অপচেষ্টা চালানো হচ্ছে।
বক্তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।এ সময় জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিষয়ে বাউফল থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, আমি বিক্ষোভ মিছিলের বিষয়টি জেনেছি । এবিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি ।অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন