1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালীতে সাংবাদিককে হুমকি দিলেন জেলা মহিলা দলের সভাপতি  - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালীতে সাংবাদিককে হুমকি দিলেন জেলা মহিলা দলের সভাপতি  - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে সাংবাদিককে হুমকি দিলেন জেলা মহিলা দলের সভাপতি 

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৭৯ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি রাকিবুল ইসলাম তনুকে প্রকাশ্যে অকথ্য ভাষায় গালমন্দ ও বেঁধে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা মহিলা দল বিএনপির সভাপতি আফরোজা সীমার বিরুদ্ধে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ইতোমধ্যে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, জেলা মহিলা দলের সভাপতি আফরোজা সীমা সাংবাদিক তনুকে উদ্দেশ্য করে নোংরা ভাষায় গালাগালি করছেন এবং প্রকাশ্যে হুমকি দিচ্ছেন যে, তাকে বেঁধে রাখা হবে ও মারধর করা হবে
সাংবাদিক রাকিবুল ইসলাম তনু জানান, সম্প্রতি শহরের এক যুবকের বাসায় এক তরুণী অবস্থান করছে—এমন একটি খবর পান তিনি। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তিনি ওই তরুণীর বাবাকে ফোন করে জানতে চান কী কারণে মেয়েটি সেখানে অবস্থান করছে। পরে এই ঘটনা নিয়ে কেউ আফরোজা সীমার কাছে বিচার দিলে তিনি তনুকে ডেকে নেন। অভিযোগ অনুযায়ী, ডাকার পরপরই আফরোজা সীমা ক্ষিপ্ত হয়ে অশ্রাব্য ভাষায় গালমন্দ করেন এবং শারীরিকভাবে আক্রমণের হুমকি দেন।

রাকিবুল তনুর দাবি, “আমি শুধু তথ্য জানার জন্য মেয়েটির বাবাকে ফোন করেছিলাম। এরপর অকারণে আমাকে ডেকে অপমানিত করা হয়েছে এবং শারীরিকভাবে ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে, যা একজন সাংবাদিকের জন্য মারাত্মক নিরাপত্তাহীনতার বিষয়।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আফরোজা সীমা বলেন,  এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ক্ষোভ প্রকাশ করেছে এবং গণমাধ্যমকর্মীদের প্রতি এমন আচরণের নিন্দা জানিয়েছে। তারা বলছেন, একজন রাজনৈতিক নেত্বী হিসেবে এ ধরনের ভাষা ও হুমকি শোভনীয় নয়, বরং এটি পেশাগত স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ।
এ বিষয়ে স্থানীয় সাংবাদিকরা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন